প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জারি করল ৩৮ নির্দেশনা
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগেই মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ৩৮টি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটকেন্দ্র, ভোটার এবং ভোট গ্রহণের আগে পরে নিরাপত্তায় কোন বাহিনীর কী দায়িত্ব ও কর্তব্য হবে এ ব্যাপারে লিখিত নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নির্বাচন সংক্রান্ত একটি বিশেষ টিম গঠন করতে বলেছে। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি ও র্যাবকে প্রয়োজনে হেলিকপ্টার, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করতে বলা হয়েছে। বিমান বাহিনীর হেলিপ্টার সহায়তাও নেবে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আরো পড়ুন , দেশের নানা এলাকায় গণভোট সচেতনতা বৃদ্ধির উদ্যোগ ভোটগ্রহণের দিন ও তার আগে-পরে পার্বত্য জেলা ও দুর্গম অঞ্চলে গমনের জন্য হেলিকপ্টারের ব্যবহার হবে। উক্ত এলাকার ভোটকেন্দ্রসমূহের নির্বাচনী কর্মকর্তাদের গমনাগমন এবং নির্বাচনী দ্রব্যাদি পাঠাতে হেলিকপ্টার সার্ভিস প্রদানে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় নৌ বাহিনী ও কোস্ট গার্ড এবং সীমান্তবর্তী উপজেলাগুলোর নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবে বিজিবি।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন আমাদের সময়কে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। মেট্রোপলিটন এলাকার ভেতরে সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন দায়িত্ব পালন করবেন। পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ একজন আনসার সদস্য প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত