প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ
ডেস্ক ||
দেশের জনপ্রিয় ব্যান্ড 'সোনার বাংলা সার্কাস' তাদের দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছে। 'মহাশ্মশান' নামের এই কনসেপ্ট অ্যালবামে মোট ১৭টি গান রয়েছে। ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ 'মহাশ্মশান ১'-এ রয়েছে ৯টি গান এবং দ্বিতীয় অংশ 'মহাশ্মশান ২'-এ রয়েছে ৮টি গান।স্পটিফাইসহ আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গানগুলো শোনা যাচ্ছে। নতুন অ্যালবামের গল্প নিয়ে সোনার বাংলা সার্কাসের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, প্রথম অ্যালবামে (হায়েনা এক্সপ্রেস) আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল 'এপিটাফ' গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান। এবার আমাদের ক্যারেক্টারের নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু সে হয়তো আবার পুনর্জন্ম নেবে পরবর্তী অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি টানা শুনতে হবে।আরও পড়ুন, এক বছরের আগেই ভাঙছে তাহসান–রোজার সংসার২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ করেছিল ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানের জন্য তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় সাইকেডেলিক ব্যান্ডটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানায়, দুই মাস পর 'মহাশ্মশান'র একক কনসার্ট 'মহাশ্মশানের যাত্রা' শুরু হবে। নতুন অ্যালবামের সব গানের লাইভ পারফরম্যান্স সেখানেই শুনতে পাবেন ভক্তরা।সোনার বাংলা সার্কাসের বর্তমান লাইনআপে আছেন প্রবর রিপন (ভোকালিস্ট, লিরিসিস্ট ও গিটারিস্ট), শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), শাকিল হক (বেজ গিটারিস্ট) ও সাদ চৌধুরী (ড্রামার)।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত