প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাবুল মিয়া , চট্টগ্রাম প্রতিনিধি: ||
মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১১ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।আরও পড়ুন, মিয়ানমার হতে ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত ১উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মীরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত