প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
সরকারি বনভূমি উদ্ধার অভিযানে হামলা, আহত একাধিক বন কর্মকর্তা
মিজানুর রহমান,, চট্রগ্রাম প্রতিনিধি: ||
ফটিকছড়িতে সরকারি বনভূমি উদ্ধার অভিযানে ভয়াবহ হামলার শিকার হয়েছেন বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী। অবৈধ দখল উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ দুর্বৃত্তদের আক্রমণে সহকারী বন সংরক্ষকসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা গুরুতর আহত হয়েছেন। এই হামলা চট্টগ্রামের পাহাড় ও বনভূমি দখলচক্রের শক্ত অবস্থানকে আরও একবার নগ্নভাবে সামনে এনেছে। গত শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্যছড়ি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ধুরুং বন বিভাগের একটি দল সরকারি বনভূমি উদ্ধারে অভিযানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলে পড়ে। উক্ত হামলায় আহত হন সহকারী বন সংরক্ষক (এসিএফ) খান মোহাম্মদ আবরারুর রহমান, ধুরুং বন বিভাগের এফবি খন্দকার মাহফুজ আলী,চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া, হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বানি, গাড়িচালক বিপ্লব ও বনকর্মী মো. তুয়ার।আহতদের দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুর প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলাকারীরা শুধু কর্মকর্তাদের ওপরই নয়, সরকারি যানবাহনের ওপরও বর্বর তাণ্ডব চালায়। একটি সিএনজি, একটি মাইক্রোবাস এবং একটি সরকারি জিপ গাড়ি ভাঙচুর করে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। বন বিভাগ জানায়, ধুরুং বন বিভাগের আওতাধীন কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্যছড়ি এলাকায় সরকারি বনভূমি দখল করে হাফেজ মোহাম্মদ শাহ আলম নঈমী নামে এক ব্যক্তি ‘জালালিয়া রজবিয়া প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন। ২০২৫ সালে বনভূমিতে গড়ে ওঠা এই স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে উচ্ছেদের উদ্যোগ নেয় বন বিভাগ। সেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে দখলদার পক্ষ থেকে এই হামলা চালানো হয়।আরও পড়ুন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণা - জোসেফবিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন,“সরকারি বনভূমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সেটি উচ্ছেদ করতে গেলে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তারা গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হামলা আবারও প্রমাণ করে, ফটিকছড়িসহ চট্টগ্রামের বন ও পাহাড় এলাকায় অবৈধ দখলচক্র কতটা সংঘবদ্ধ ও প্রভাবশালী হয়ে উঠেছে। সরকারি জমি রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে কর্মকর্তারা রক্তাক্ত হচ্ছেন, তা রাষ্ট্রীয় কর্তৃত্ব ও পরিবেশ সুরক্ষার জন্য এক ভয়াবহ সংকেত হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত