প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
ডিসেম্বরে ডিএমপির বিশেষ আদালতে নিষ্পত্তি ৪১৪৪ মামলা
সংবাদ দিগন্ত ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২৯৮৪টি ফৌজদারি মামলা ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৫৬২৯ জনের মধ্যে ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।রবিবার (১১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত ডিসেম্বর মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ,আরো পড়ুন , রাজধানীর গুলিস্তানে বাস দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যু লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ ৫৬২৯ জনকে গ্রেফতার করে। এসব মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২৯৮৪টি মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।গত ডিসেম্বর মাসে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৭৩১টি মামলা করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক চলতি মাসে ৩১৮টি মামলাসহ সর্বমোট ১১৬০টি মামলা নিষ্পত্তি করা হয় এবং ৬ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত