প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
দেশের গ্যাস সরবরাহ সংকটে বড় বিপর্যয়ের আশঙ্কা
সংবাদ দিগন্ত ||
আমাদের বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস উৎপাদন বৃদ্ধি করাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বিভিন্ন ক্ষেত্রেই গ্যাসের মজুদ থাকার কথা বলা হচ্ছে, কিন্তু সেই মজুদ নিরূপণ কতটুকু সঠিক, তা আমরা নিশ্চিত নই। যদি মজুদ নিরূপণ সঠিকও হয়, তাহলে প্রশ্ন উঠছে, সেসব মজুদ কেন উৎপাদনে রূপান্তর করা যাচ্ছে না? কূপগুলোতে অতিরিক্ত গ্যাস পাওয়ার কথা বলা হলেও মূলত মোট উৎপাদন বাড়ছে না। কারণ একদিকে অনেক কূপ থেকে উৎপাদন কমছে, অন্যদিকে নতুন কূপ খনন বা পুনঃখননের মাধ্যমে যে বৃদ্ধি আসছে, তা সেই ক্ষতি জুড়তে পারছে না।আরো পড়ুন , রমজানের আগেই পেঁয়াজে ঝাঁজ দাম বেড়েছে দ্বিগুণপেট্রোবাংলা ও বাপেক্স বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। একসময় ৫৮টি নেওয়া হলেও বর্তমানে ১০৮টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এসবের ফলে মোট উৎপাদন বৃদ্ধির বদলে আমরা যে আংশিক সাফল্য পাচ্ছি, তা টেকসই হচ্ছে না। এর মানে হতে পারে—(ক) যেটা মজুদ বলা হচ্ছে, বাস্তবে তার তুলনায় কম থাকতে পারে, অথবা (খ) মজুদ থাকলেও আমরা সেই মজুদ থেকে স্থায়ীভাবে উৎপাদন বাড়াতে ব্যর্থ হচ্ছি।এর পেছনে মূলত তিনটি ঘাটতি কাজ করছে—বিনিয়োগের অভাব, আধুনিক প্রযুক্তির অভাব এবং জ্ঞান ও দক্ষতার অভাব। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও অপারেশনাল ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার ঘাটতি স্কষ্ট দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত