প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
দুই যুগে চিরকুট
সংবাদ দিগন্ত ||
দুই যুগে পদার্পণ করলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির নেতৃত্বে এগিয়ে চলা ব্যান্ডটি দুই যুগে বাংলা গানের ভাণ্ডারে যুক্ত করেছে অসংখ্য জনপ্রিয় গান। স্বীকৃতিস্বরূপ মিলেছে দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননাও। তারই ধারাবাহিকতায় সম্মাননা ও কনসার্টে নতুন বছরের পথচলা শুরু হলো তাদের। গত ৩রা জানুয়ারি সিলেটে কনসার্টের মধ্যদিয়ে বছর শুরু করা চিরকুট ৯ই জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ডের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করলো। আরো পড়ুন , ইঙ্গিত দিলেন অপুএ আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত ব্যান্ডের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা ব্যান্ডের পুরস্কার পায় চিরকুট। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি। দুই যুগে পদার্পণ প্রসঙ্গে সুমি বলেন, চিরকুট সব সময় নতুন গান তথা নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। চিরকুট একটা প্রতিষ্ঠান হিসেবে বছরের পর বছর সদস?্যদের পাশে থেকে তাদের এগিয়ে রাখার চেষ্টা করেছে। মিউজিকে নতুন কিছু যুক্ত করার নিরীক্ষা করেছে। এর ফলেই অনেক মিউজিশিয়ানদের আঁতুড়ঘর হয়ে উঠেছে চিরকুট।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত