প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
বান্দরবান সদর থানাধীন ডুলুপাড়া চেকপোস্ট পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়
মো: ইনতাজ হোসেন , , জেলা প্রতিনিধি: ||
অদ্য ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান সদর থানাধীন ডুলুপাড়া চেকপোস্ট পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়। পুলিশ সুপার মহোদয় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।পরিদর্শন শেষে ফোর্সের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজস্ব নিরাপত্তা বিষয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, চেকপোস্ট জেলার নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, এখানে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।আরও পড়ুন, দল নয়, মানুষই অগ্রাধিকার - রেডিও টকশোতে শফিকুল ইসলাম খান মিল্টনের স্পষ্ট বার্তাপুলিশ সুপার মহোদয় আগত ও বহির্গত ব্যক্তি ও যানবাহন তল্লাশির ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ, সাধারণ জনগণের সঙ্গে ভদ্র ও মানবিক আচরণ এবং যে-কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় চেকপোস্টে দায়িত্বরত সকল সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত