প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
গণভবনের সামনে গ্যাস পাইপ মেরামতের কাজ সম্পন্ন
সংবাদ দিগন্ত ||
গণভবনের সামনে গ্যাসের পাইপে চার ইঞ্চি ব্যাসের ফেটে যাওয়া ভাল্ভটি প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।আরো পড়ুন , রাজধানীর গুলিস্তানে বাস দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যুগত ৭ জানুয়ারি নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে যায়। ওই ঘটনার চার দিনেও কাজ শেষ হয়নি।চার দিন ধরেই ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলছে না। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত সংশ্লিষ্ট পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। এছাড়া অন্য এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। ফলে রাজধানীবাসীর একটি অংশ ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলিতে কাজ সারছেন। অনেকে বাইরে থেকে খাবার কিনেও খাচ্ছেন। এদিকে যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন না, এলপিজি ব্যবহার করেন তারা এই মুহূর্তে সংকটে আছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ দামে কিনে ব্যবহার করতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত