প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স বেড়েছে ৬৮%
ডেস্ক ||
চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,০৬৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে শুধুমাত্র ৭ জানুয়ারি বুধবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ১,৬৭১ কোটি ৪০ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরে প্রবাসী আয় ৬৭.৮০ শতাংশ বেড়েছে।আরও পড়ুন, উচ্চ সুদে বাধাগ্রস্ত বাংলাদেশের শিল্পখাতঅপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ১,৭১৭ কোটি ২০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ১,৪৩১ কোটি ৭০ লাখ ডলার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত