প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় পলাশবাড়ীতে দো’আ মাহফিল
মুশফিকুর রহমান মিলটন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
গণতন্ত্রের জননী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের বিস্তৃত ফসলের মাঠে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের উদ্যোগে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে এ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। দো’আ পরিচালনা করেন পলাশবাড়ী খাদ্য গুদাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. তাজুল ইসলাম। আরও পড়ুন, হস্তশিল্পে মুগ্ধ সোনারগাঁওয়ের ক্ষুদে শিক্ষার্থী সেঁজুতি ও স্নিগ্ধা বর্মনদো’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড. আব্দুল হালিম প্রামানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা, মুকুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান, উপজেলা জাসাসের আহবায়ক সবুজ সরকার, সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পৌর জাসাসের আহবায়ক আল আমিন, সদস্য সচিব ফরহাদ মন্ডল পিন্টু, মহদীপুর ইউনিয়ন যুবদল আহবায়ক খন্দকার আপেল মাহমুদ, সাধারণ। সম্পাদক পাপুল সরকার, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদল ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ ও বর্তমান সভাপতি মেজবাহ আহমেদ প্রান্তসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত