প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
আজ রাত ১০টা পর্যন্ত ঢাকার কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
সংবাদ দিগন্ত ||
জরুরি নির্মাণকাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেডের আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী ও গাজীপুরের সার্ভিস লাইন নির্মাণকাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।আরো পড়ুন , পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা জারিএলাকাগুলো হলো- রাজধানীর উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান এলাকা। এছাড়াও এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত