প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
ককটেল বিস্ফোরণে শরীয়তপুরে যুবকের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা ককটেল বানানোর সময় বিস্ফোরণে মারা যান তিনি।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। আরো পড়ুন , সীমান্ত এলাকায় ভারতীয় মোবাইল নেটওয়ার্কের আধিপত্যপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। গত শনিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে আবার বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। পরে সেখানে একটি রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত