প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র হাতে ছবি ভাইরাল রাঙ্গুনিয়ায় যুবক গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শওকত আলীর একটি ছবি, যেখানে তাকে অবৈধ অস্ত্র হাতে দেখা গেছে। ছবিটি দেখেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শওকত আলী বিভিন্ন স্থানে অস্ত্রসহ ঘোরাফেরা করতেন। এ কারণে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নজরে আসতেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বুধবার ভোরে অভিযান চালায়। অভিযানে শওকত আলীকে আটক করা হয়। যদিও তার কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি।আরো পড়ুন , আকাশছোঁয়া ইলিশের দাম দেড় কেজিতে সাড়ে ৫ হাজার টাকারাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘শওকত আলীকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা এখনো চলমান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’গ্রেফতারের পর এলাকার মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাদের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি।শওকত আলীর ঘটনা রাঙ্গুনিয়ায় আবারও মনে করিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি শুধু বিনোদনের বিষয় নয়; তা কখনো কখনো সরাসরি নিরাপত্তা ও আইনি ঝুঁকিও সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত