প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ভিসা সেবা বন্ধ
ডেস্ক ||
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করা হয়। রাতে কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্যান্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা বন্ধ করা হয়েছে।আরও পড়ুন, বিজি-২০১ ফ্লাইটে যাত্রী মৃত্যুর ঘটনায় পাইলটের পদক্ষেপে তোলপাড়গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থেকে এখন অবদি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত