প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
সাবেক মেয়র আতিক ও পরিবারের ওপর স্থায়ী দেশত্যাগ নিষেধাজ্ঞা
সংবাদ দিগন্ত ||
ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক সাইফুজ্জামান এই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।আরো পড়ুন , দুর্নীতি তদন্তে মামলায় গ্রেফতার জিয়াউল আহসানআবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয়ে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে।আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় জানা যায়, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (ঢাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত