প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
বিএসএফের গুলিতে লালমনিরহাটে বাংলাদেশি যুবক আহত
সংবাদ দিগন্ত ||
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২৩) নামের বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি বিজিবির সহায়তায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও রনি মিয়া বিএসএফের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন বলে জানান স্থানীয়রা।রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ রনি মিয়া ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি।আরো পড়ুন , রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা নিহত কৃষক এ সময় তাদের দেখে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়েন।গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহলদল এগিয়ে যায়। এ সময় রনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি। এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত