প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ১১
সংবাদ দিগন্ত ||
রাজধানীর রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রূপনগর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন , কদমতলীতে গ্যাস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাপুলিশ জানায়, রূপনগর থানার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও মোছা. কামরুন্নাহার (৫২)।উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের ইতোমধ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত