প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক অংশগ্রহণে পর্দা নামল প্রথম সেনাপ্রধান স্কোয়াশ-২০২৬
সংবাদ দিগন্ত ||
ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‘উপমহাদেশে অন্যতম এই প্রতিযোগিতায় মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশসহ নয়টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মাধ্যমে প্রমাণ করে দেশে খেলাটি শুধু পুনর্জন্মই লাভ করেনি বরং স্কোয়াশের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিত হচ্ছে। বিশ্বের ৮৫তম অবস্থানের মিশরের ইয়াসিন সোডি এবং ৯৫তম মালয়েশিয়ার ডুনকান লি’র মধ্যে অনুষ্ঠিত চরম উত্তেজনা পূর্ণ ফাইনাল শেষে শিরোপা ছিনিয়ে নেয় মিশরের ইয়াসিন। মালয়েশিয়ার ডুনকান লি প্রতিযোগিতার অন্যমত ফেবারিট বিশ্বের ৭০তম পাকিস্তানের আসিম খানকে সেমিফাইনালে পরাজিত করে। আরো পড়ুন , চারটি জোনের মাধ্যমে সেন্ট মার্টিনের পর্যটন ব্যবস্থাপনাফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান-উজ-জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারল ওয়াকার-উজ-জামান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি আদেল জাসেম আল-গালিব, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট এবং জিওসি, লজেস্টিক এরিয়া। নয়টি দেশের বিশ্বমানের পেশাদার খেলোয়াড়দের নিয়ে সফলভাবে একটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার আয়োজন করার জন্য প্রধান অতিথি ধন্যবাদ প্রদান পূর্বক বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কার্যক্রমের উপর আস্থা ও সন্তুষ্টি প্রকাশপূর্বক এবং বাংলাদেশে স্কোয়াশ খেলার উন্নয়নে সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি বাংলাদেশে স্কোয়াশ খেলার অগ্রগতি এবং একটি বড় মাপের আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করার জন্যে ধন্যবাদ ও সন্তুষ্টি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত