প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ঢামেকে ভর্তি
ডেস্ক ||
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়।কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে ২২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি আরো জানান, তার বাম পায়ের আঙুলে পচন ধরেছে সেজন্যই তাকে সার্জারিতে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন, বিমান বাংলাদেশে টিকিট জালিয়াতি চক্র ধরা, চার ট্রাভেল এজেন্সি স্থগিতঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত