প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
গোবিন্দগঞ্জে বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
মুশফিকুর রহমান মিলটন, গাইবান্ধা প্রতিনিধি: ||
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু বোঝাই দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। ৫ জানুয়ারি সোমবার রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেমে থাকা আরেকটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। থেমে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।নিহতরা হলেন ট্রাকচালক আব্দুর রহিম (৪২)। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আইয়ুব আলীর ছেলে। অপর নিহত চাঁন মিয়া (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।আরও পড়ুন, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা-১৫ আসনে মিলাদ ও দোয়া মাহফিলগোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত দুটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত