প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের প্রত্যাশা জকসু নির্বাচনে ৬৫% ভোটার উপস্থিতি
সংবাদ দিগন্ত ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, আমরা আশা করছি মোট ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। এখনো ভোটগ্রহণ চলছে, সব কেন্দ্রের তথ্য আসলে বিস্তারিত বলা যাবে।মঙ্গলবার দুপুরে জকসু নির্বাচনের ভোটের পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।আরো পড়ুন , জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু নিরাপত্তা জোরদারজকসু নির্বাচনের প্রধান কমিশনার বলেন, এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ভালো। যেহেতু ক্যাম্পাস ছোট আর প্রথমবার নির্বাচন হচ্ছে, তাই কিছু টুকটাক সমস্যা হয়েছে। বাহিরে কিছু ঘটনা ঘটছে, ভিতরে তেমন কোন ঝামেলা হয়নি। সবকিছু মিলিয়ে ভোটের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত