প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
এলপিজি সংকট বাজারে কারসাজির কারণে : জ্বালানি উপদেষ্টা
সংবাদ দিগন্ত ||
গৃহস্থালীর রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলপিজি তো আমদানি করে বোতলজাত করা হয়। সেই আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি। তাই সেদিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না।বাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত ‘কারসাজির’ ফল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং দাম কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরো পড়ুন , বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক সিলিন্ডার গ্যাসের বাজারের প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। সরকারি কোম্পানি ইস্টার্ন রিফাইনারি মাত্র ২ শতাংশ এলপিজি উৎপাদন করে।বেসরকারি কোম্পানিগুলোর ওপর মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই প্রথমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি সচিবের সঙ্গে বৈঠক করা হয়। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই উঠে আসে যে, গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজি আমদানি বেশি হয়েছে।পরিস্থিতি পর্যবেক্ষণে জ্বালানি বিভাগ থেকে একটি প্রতিনিধি দলকে চট্টগ্রামে পাঠানোর কথা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, আমরা ঢাকাতেও এটার ব্যবস্থা নিব। আশা করতেছি যে এইটা যে একটা সাময়িক যে সমস্যা হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত