প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
জাতীয় ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমের কাছেও নিশ্চিত করেন শফিউল নিজেই। ফেসবুক পোস্টে শফিউল ইসলাম লেখেনÑ জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি আজ নিতে হচ্ছে তাকে। আজ থেকেই তিনি সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। আরো পড়ুন , ফুটবল মাঠে নেইমারের অবসর ভাবনা প্রকাশদীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে পাশে থাকার জন্য বিসিবি, সতীর্থ ক্রিকেটার, কোচ এবং অসংখ্য ভক্ত-সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিউল। তিনি বলেন, সবার ভালোবাসা ও দোয়া ছাড়া আজকের অবস্থানে পৌঁছা সম্ভব হতো না। ক্যারিয়ারের সময় অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন শফিউল। একই সঙ্গে অবসর-পরবর্তী জীবনে সবার কাছে দোয়া চান তিনি ও তার পরিবারের জন্য। অবসরের ঘোষণা দিলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না জানিয়ে শফিউল বলেন, ভবিষ্যতেও তিনি ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত