প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ দিগন্ত ||
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম বগুড়া ইতিহাস পরিষদের উদ্যোগে “বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২ ও ৩ জানুয়ারি আয়োজিত এ সম্মেলন বগুড়ার ঐতিহাসিক ঐতিহ্য, সভ্যতা ও গবেষণাভিত্তিক ইতিহাস চর্চায় এক নতুন দিগন্তের সূচনা করেছে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির আহ্বায়ক ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রখ্যাত গবেষক অধ্যাপক ড. মোঃ হাসানাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।আরো পড়ুন , দীর্ঘ ৮ ঘণ্টার বিদ্যুৎ বন্ধ সিলেট আজবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কুদরত-ই-জাহান, আরডিএ-এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল-মামুন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আজহারুল ইসলাম, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং আরডিএ-এর পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের পরিচালক ড. শেখ মেহদী মোহাম্মদসহ দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের কো-কনভেনার ডা. মোঃ মতিউর রহমান। সম্মেলনের সার্বিক আয়োজন ও সফলতা উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সিএম ইদরিস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার।সম্মেলনে দেশ ও বিদেশ থেকে আগত চার শতাধিক গবেষক অংশগ্রহণ করেন। তাঁরা বগুড়ার প্রাচীন ইতিহাস, প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য, সমাজ-রাজনীতি ও লোকজ ঐতিহ্য নিয়ে মূল্যবান গবেষণাপত্র উপস্থাপন করেন, যা ইতিহাসচর্চায় নতুন তথ্য ও দৃষ্টিভঙ্গি যোগ করেছে।আরো পড়ুন , চট্টগ্রামে ইয়াবা আত্মসাৎ অভিযোগে দুই এসআইসহ ৮ পুলিশ বরখাস্তসম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের কো-কনভেনার ও টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মাহবুবুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ খালেকুজ্জামান ইলিয়াস, বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর বিলাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব এবং সরকারি সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ ডক্টর সাহিদুর রহমান। সম্মেলনের উদ্বোধনী পর্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি ও গবেষকদের আবেগাপ্লুত করে তোলে।আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপিত হবে এবং ভবিষ্যৎ গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত