প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের জনজীবন
ডেস্ক ||
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।আরো পড়ুন , নতুন নেতৃত্বকে ঘিরে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের কড়া শর্তজেএমএ জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার বেশ কয়েকটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যাদের বেশিরভাগই কম মাত্রার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত