প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের রিট হাইকোর্টে
ডেস্ক ||
জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে জুলাই ঐক্য। জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনটি দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। রিট আবেদনে এসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান পরিপন্থি দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। দু-এক দিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা বিষয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরো পড়ুন , শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ পুনর্গঠনে ব্যবহার করা হবে: সালাহউদ্দিন আহমদদলটির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট, একাধিক গ্রুপ ও পাল্টাপাল্টি বৈধতা দাবি জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। কে দলের প্রকৃত চেয়ারম্যান, কে মনোনয়নপত্র দেওয়ার আইনগত ক্ষমতা রাখেন-এই বিষয়গুলো অতীতেও নির্বাচন কমিশন ও আদালতে নিষ্পত্তির জন্য গড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত