প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পলাশবাড়ীতে দো’আ মাহফিল
মুশফিকুর রহমান মিলটন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের চৌমাথায় অস্থায়ী কার্যালয়ে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দো’আ পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা। আরো পড়ুন, মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক দশকে নিহত ৩৬ বাংলাদেশিএসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল, পলাশবাড়ী উপজেলা বিএনপি নেতা আয়নাল হক মাষ্টার, কাজল মাহমুদ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত