প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
ফ্যাসিস্টদের হাতে সমবায় মনমর্জির কার্যক্রম, একাধিক কর্মচারীরা বিপাকে পর্ব -১
মেহেদী হাসান ||
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম জনগণের খুব কাছ থেকে করতে হয়। যাতে করে সেবা পান স্থানীয়রা। মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ বিভাগ সমবায়। সমবায় ভবন, সমবায় অধিদপ্তর, ও সমবায় বিভিন্ন জেলা ও আঞ্চলিক অফিসে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গরা এখনো বহাল তবিয়তে। কোন অফিসার সরাসরি ছিলেন আওয়ামী লীগের সাথে, কেউ আবার ছায়াসঙ্গী। সমবায় ভবন ও ঢাকা অধিদপ্তরে বড় বড় পোষ্টের বিভিন্ন চেয়ারেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর ব্যক্তিরা।তাদের মন মত করছেন অফিস, ইচ্ছা করলেই তাদের পছন্দর মত ব্যক্তিকে করছেন বদলি, নিয়ে আসছেন নিজের অফিসে। আওয়ামী লীগ পতনের পর, জাতীয়তাবাদী প্যানেলের বিভিন্ন কর্মচারীদের কমিটির অনুমোদন দেননি সিনিয়র কর্মকর্তারা। তারা পুনরায় আওয়ামী লীগের কমিটিকে অনুমোদন দেয়ার পায় তারা করেছেন। ১৭ বছর আওয়ামী লীগের বিপক্ষে থাকায় বিভিন্ন কর্মচারীকে ঢাকা থেকে বদলে করে দেয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলে। তারা বারবার বদলে হয়ে আসার চেষ্টা করলেও বর্তমানের কর্তারা তাদের নিয়ে আসছেন না। তারা এখনো স্বৈরাচার আওয়ামী লীগ লোকজন দেই অফিস চালাচ্ছেন। যেটা নিয়ে বিভিন্ন সময় সচিবালায়ও কথা উঠেছে এবং কথা উঠেছে উপদেষ্টা পরিষদেও। কিন্তু সকল কথা গায়ে মাখতে নারাজ বর্তমানের বিভাগীয় প্রধান ও সমবায় ভবনের বিভিন্ন কর্মকর্তারা।আরো পড়ুন, গাজীপুরে অবৈধ ইটভাটা একাধিক, উচ্ছেদ হয়েছে ১টিসূত্রে জানা যায়, বিভিন্ন পোস্টের কর্মচারীরা বর্তমান কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে এখনো প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছেন। নীতিমালা অনুসারে তাদের পোস্টিং ঢাকায় হওয়ার কথা থাকলেও কর্তারা নিজের সুবিধার্থে জাতীয়তাবাদী চেতনার কর্মচারীদের ঢাকায় পোস্টিং দিচ্ছেন না। এ ব্যাপারে, সমবায় ভবনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান। প্রশাসন শাখায় যোগাযোগ করলেও ফোন করলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনা।ভুক্তভোগী একাধিক কর্মচারীরা বলছেন, আমরা নির্যাতনের শিকার। ক্ষমতার অপব্যবহার করে সিনিয়র কর্মকর্তারা আমাদের ঢাকায় পোস্টিং দিচ্ছেন না। আমাদের কমিটির অনুমোদন নিয়ে তাল বাহানা। সবকিছু মিলিয়ে বৈষম্যের শিকার আমরা। আমরা দ্রুত এ সমস্যার সমাধান ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত