প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
মাদারীপুরের কালকিনিতে অসহায় ৬০ জন জেলের মাঝে ৬০ বকনা গরু বিতরণ
মোঃ সবুজ খান , মাদারীপুর প্রতিনিধি: ||
মাদারীপুরের কালকিনি উপজেলার অসহায় ও দরিদ্র ৬০ জন জেলের মাঝে জীবিকা সহায়তা হিসেবে বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার ( ০৫.০১.২০২৬) সকাল ১০ টর দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বকনা গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।কালকিনি সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে আয়োজনে ও ২০২৫-২৬ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়নর প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ বকনা বাছুর (গরু) বিতরন করা হয়।আরো পড়ুন, মিথ্যা মামলায় ১৭ বছরের জুলাই যোদ্ধা সুরভী কারাগারেসংশ্লিষ্টরা মনে করেন প্রান্তিক জেলেদের মাঝে বকনা গরু বিতরণের মধ্য দিয়ে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরবে এবং স্বাবলম্বী হবেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন , সিনিয়র মৎস কর্মকর্তা প্রনব কুমাড় ( ভারপ্রাপ্ত), স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী জেলেরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত