প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
প্রার্থী হওয়ার সুযোগ ফিরে পেতে ইসিতে তাসনিম জারা
সংবাদ দিগন্ত ||
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করা ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন।সোমবার (৫ জানুয়ারি) বিকালে ইসিতে যান তিনি। এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।আরো পড়ুন , মির্জা আব্বাসের সম্পদের পরিমাণ ৬৮ কোটি টাকাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত