প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
এই প্রথম রুনা খান
সংবাদ দিগন্ত ||
নির্মাতা আলী জুলফিকার জাহেদী সম্প্রতি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর ‘রক্তছায়া’য় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এর মধ্যদিয়ে এই প্রথম রুনাকে দেখা যাবে পুলিশ চরিত্রে।আদ্রিয়ান প্রোডাকশন প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ।আরো পড়ুন , ফের বলিউডে প্রান্তিকাগল্প সম্পর্কে জুলফিকার জাহেদী বলেন, ‘মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এ জন্য আমাকে একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত। আশা করছি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত