প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
দুর্ঘটনার শঙ্কায় মাঝরাতে আবারও বন্ধ ফেরি চলাচল
ডেস্ক ||
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ফের বন্ধ করা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ওই রুটে সব ফেরিসার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন।আরও পড়ুন, বিধবা নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেফতারতিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত