প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির চুন্নু, স্বতন্ত্র সোহেল সহ কিশোরগঞ্জের ছয়টি আসনে ২৪ জনের মনোনয়ন বাতিল
ডেস্ক ||
কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুসহ ২৪ জনেরূ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।শনিবার (৩ জানুয়ারি) কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এই তিনটি আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।রোববার (৪ জানুয়ারি) যাচাইবাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ৬ জন হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল ও রেজাউল করিম খান চুন্নু।আরও পড়ুন, কুড়িগ্রামে বৃষ্টির মতো কুয়াশা জনজীবনে চরম ভোগান্তিকিশোরগঞ্জ-২ আসনে বাতিল হওয়া ৪ জন হলেন- বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া ৪ জনের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা। মনোনয়ন বৈধ ঘোষিত উল্লেখযোগ্যরা হলেন, কিশোরগঞ্জ-৬ আসনের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপিতে যোগ দেয়া সৈয়দ এহসানুল হুদা বাসদ (মার্কসবাদী) এর আলাল মিয়াসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গরমিল, ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে আইনগত প্রতিকার চাইতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত