প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ বিকেলে
||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।গত ১ জানুয়ারি রাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। আরো পড়ুন , গায়ক মনির খানকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্তপরে ওই দিন রাতে বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত