প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
প্রধান বিচারপতির কাছে শুদ্ধি অভিযানের দাবি জানালেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল
সংবাদ দিগন্ত ||
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ রবিবার প্রথম এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।এ সময় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রউফ বলেন, ‘সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িত।’আরো পড়ুন , শিক্ষার্থীদের নেতৃত্বে ক্র্যাব নির্বাচনের ভোটগ্রহণ শুরু পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতি মুক্ত না হলে মামলার জট কমবে না।’পরে বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মামলার জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত