প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
আদালতে জামিন পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা
সংবাদ দিগন্ত ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে আটকের প্রায় ১৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদীকে গ্রেফতার দেখানো হয়েছিল। অন্যদিকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল ১০টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালতে মাহদীর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহদীর আইনজীবী এমএ মজিদ।আরো্ পড়ুন , কুয়াশার দাপটে সড়ক ও নৌপথে একের পর এক দুর্ঘটনাএর আগে শনিবার রাতে তাকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঢাকা শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশের অভিযোগ, এনামুল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ওসি কক্ষে অবস্থান নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত