প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে মনোনিবেশ শামা ওবায়েদ
সংবাদ দিগন্ত ||
ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দ্বৈত নাগরিকত্বের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি শামা ওবায়েদ যুগান্তরের কাছে স্বীকার করেছেন। এ বিষয়ে শামা ওবায়েদ যুগান্তরকে বলেন, আপনারা জানেন আমি আগেও নির্বাচন করেছি। সেই সময়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে তেমন বাধ্যবাধকতা ছিল না। তারপর আমি আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে নির্বাচন করেছি। এ বছর ফের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হলে সেখানে আমার নাগরিকত্ব বাতিল করি। এবারের হলফনামায় সেটি বলা হয়েছে। এছাড়া হলফনামা তথ্যে শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন। আরো পড়ুন , অসুস্থ মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন বিএনপি মহাসচিবশামা ওবায়েদ হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরি থেকে আয় ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা ও সম্মানি ভাতা ৯৬ হাজার টাকা। তিনি বিবরণীতে যে অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন, তার অর্জনকালীন মূল্য ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। এর মধ্যে রয়েছে নগদ ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা, শেয়ার বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা, একটি জিপ গাড়ি ৩০ লাখ টাকা। অস্থাবর সম্পত্তি হিসাবে তিনি তার হলফনামায় ৫০ তোলা সোনার কথা উল্লেখ করলেও তার কোনো মূল্য উল্লেখ করেননি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত