প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
অভিনয়ে মেঘনা আলম
সংবাদ দিগন্ত ||
হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়া মিস আর্থ মেঘনা আলম এই প্রথম অভিনয়ে নাম লিখালেন। ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হয়েছেন তিনি। নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে।আরো পড়ুন , নতুন বছরে আঁখি এটি প্রচার হবে আজ রাত ৮টা ৪০ মিনিটে। মেঘনা বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। ‘মহল্লা’ সিরিয়ালের মধ্যদিয়ে টেলিভিশন পর্দায় আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত