প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদসহ বাতিল ২ প্রার্থী
ফজলে হুদা অনিক , কক্সবাজার জেলা প্রতিনিধি: ||
কক্সবাজার- ২ আসন (মহেশখালী - কুতুবদিয়া) নিয়ে গঠিত হয়েছে। এ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ছিলেন সাতজন পদপ্রার্থী। আজ শুক্রবার ছিল যাচাই বাচাইযের শেষদিন ছিল। এ বাচাইয়ে দেখা গেছে মামালা সংক্রান্ত জটিলতা নিয়ে জামায়াতে ইসলামির প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তবে তার ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।আরও পড়ুন, মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেন জেলা রিটার্নিং কর্মকর্তাএদের মধ্যে গোলাম মাওলা নামে আরো এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ নিয়ে ২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। যাদের মধ্যে মনোনয়ন বৈধ আছেন। পদ প্রার্থীরা হলেন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ( বিএনপি), জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)। বলাবহুল্য যে এদিকে , মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসন হতে নির্বাচিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত