প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল
ডেস্ক ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।আরও পড়ুন, ঢাকা-৯ এমপি প্রার্থী ডা. তাসনিম জারার সম্পদ ১৯ লাখ টাকা, নেই বাড়ি বা জমিএ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনও শুক্রবার বেগম খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত