প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
নতুন শিক্ষাবই পেয়ে আনন্দিত ভূঞাপুরের শিক্ষার্থীরা
সংবাদ দিগন্ত ||
টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন বই বিতরণে উৎসব না হলেও বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একযোগে নতুন বই বিতরণ শুরু হয়। সকল বিদ্যালয়ে সকাল থেকেই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। যদিও বিগত বছরের মতো এবছর কোনও সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ বই উৎসব আয়োজন করেনি, তবুও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।আরো পড়ুন , বদলগাছীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তারঅনেক অভিভাবক সন্তানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন। শিক্ষার্থীরা জানান, নতুন বই পাওয়ায় তারা আনন্দিত এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার চেষ্টা করবেন।অভিভাবকরা জানিয়েছেন, বই উৎসব না হওয়ার কারণে কিছু শিক্ষার্থী হয়তো নতুন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, তবুও স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের মাত্রা কম ছিল না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত