প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে একটিই কামনা
সংবাদ দিগন্ত ||
অভিনেত্রী আজমেরী হক বাঁধন শোবিজ অঙ্গনে এক সাহসিকতার প্রতীক। জুলাই আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে তিনি বরাবরই ছিলেন সরব। এবার নতুন বছরের শুরুতে সফলতা, ব্যর্থতা, কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী) বাঁধন তার ফেসবুকে বিগত বছরের অর্জন নিয়ে লিখেছেন, ‘২০২৫ সাল ছিল একটি ঘটনাবহুল বছর। কাজে পেয়েছি পূর্ণতা আর স্বাস্থ্যে ছিল চ্যালেঞ্জ তবে এ দুটি আমাকে শিখিয়েছে শক্ত থাকতে, কৃতজ্ঞ হতে এবং নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিতে। আমি সত্যিই এখন জীবনকে ভালোবাসতে শিখেছি।’আরো পড়ুন , আপ্লুত কুসুম শিকদারখালেদা জিয়ার প্রয়াণ নিয়ে তিনি বলেন, ‘আমরা গভীর শোক আর অপূরণীয় ক্ষতির মধ্য দিয়েও গেছি। আমরা বিদায় জানিয়েছি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। যিনি ছিলেন দৃঢ়তা, সাহসিকতা এবং মর্যাদার এক মূর্ত প্রতীক। তার অন্তিম যাত্রায় মানুষ যে সম্মান দেখিয়েছে তা থেকে প্রমাণিত হয় শ্রদ্ধা অর্জিত হয় সেবা ও ত্যাগের মাধ্যমে।’ইনকিলাম মঞ্চের মুখপাত্র হাদিকে স্মরণ করে লিখেছেন, ‘এ বছর আমরা হারিয়েছি এক সাহসী তরুণ নেতা, যার কণ্ঠে ছিল আশার আলো। তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়- মানুষকে রক্ষা করা, তরুণদের কথা শোনা এমন একটি দেশের প্রয়োজন কতটা জরুরি।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত