প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
ভিসা নিতে ইন্দোনেশিয়ায় অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন নিয়ম
সংবাদ দিগন্ত ||
ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে ঢাকার ইন্দোনেশীয় দূতাবাস। আগামী রবিবার (৪ জানুয়ারি) থেকে এই পদ্ধতি কার্যকর হবে।বুধবার (৩১ ডিসেম্বর) দূতাবাসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪ জানুয়ারি ২০২৬ থেকে ভিসা আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে উপস্থিত হতে হবে।আরো পড়ুন , খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজঅ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীদের https://indonesiavisa-dhaka.org ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নতুন এই অনলাইন সিস্টেম ইতোমধ্যে চালু হয়েছে। ফলে আবেদনকারীরা আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন।ওই ওয়েবসাইটে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ) পাওয়া যাবে।দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ওয়াক-ইন ভিসা আবেদন স্থায়ীভাবে বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত