প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
জাপানের বিভিন্ন এলাকায় ৬ মাত্রার ভূমি কম্পন
সংবাদ দিগন্ত ||
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।আরো পড়ুন , ইতিহাসে নতুন অধ্যায় কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিবৃতিতে।গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প হলো জাপানে। ৩০ নভেম্বর জাপানে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিল। ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে।এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশু-তে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প। এতে আহত হয়েছিলেন ৩০ জন। জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করায় সেবার বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত