প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশ্যে খালেদা জিয়ার মরদেহ
সংবাদ দিগন্ত ||
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।বুধবার বেলা ১১টা ০৫ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জানাজা স্থল মানিক মিয়া এভিনিউয়ের দিকে রওনা হয়েছে।খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরও এর সঙ্গে রয়েছে।আজ বাদ জোহর দুপুর ২টার দিকে এখানে জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন।আরো পড়ুন , মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সকাল থেকেই জনস্রোত মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। এছাড়া সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত