প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় বেগম খালেদা জিয়ার জানাজা জন্য
সংবাদ দিগন্ত ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় করেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ। এখন অপেক্ষা, জানাজার মাধ্যমে প্রিয় নেত্রীকে বিদায় জানানোর।বুধবার সকালে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষ অবস্থান করছেন। আরো পড়ুন , খালেদা জিয়ার জানাজায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ১০ হাজার আইনশৃঙ্খলা সদস্যঅন্যদিকে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে এসেছেন। অনেকে নিজ নিজ সংগঠনের সঙ্গে এসেছেন, কেউ কেউ এসেছেন নিজের মতো করে।মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি নেতাকর্মীদের ভিড় কেন্দ্র করে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, কালো পতাকা ও কালো ব্যাজ। অনেকেই তা বিশেষ করে কালো ব্যাজ কিনে পরছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত