প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল হবে ৯ জানুয়ারি
সংবাদ দিগন্ত ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে এবং পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।আরো পড়ুন , গভীর রাত থেকেই সংসদ ভবন চত্বরে নেতাকর্মীদের সমাগমমঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরীক্ষার সময়, কেন্দ্র এবং অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।আগে জানানো হয়েছিল যে, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত