প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত ওই শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তুষার আহমেদ (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিকেলে চান্দিনা উপজেলার বরকইট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তুষার আহমেদ বরকইট গ্রামের ডাবুরিবাড়ি এলাকার বাসিন্দা। আরো পড়ুন , থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন শান্তিপূর্ণ রাখতে কক্সবাজারে ১০টি স্থানে তল্লাশি ও চেকপোস্টভুক্তভোগী ওই শিশুর দাদি জানান, গাছ থেকে বিলম্ব ফল পাড়ার জন্য বাড়ি থেকে তাকে ডেকে নেয় তুষারের দাদি। গাছ থেকে বিলম্ব পাড়ার পর তাকে ঘরে ডেকে নেয় তুষার। এ সময় তার হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে ঘরের দরজা খুলে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছু মাতাব্বর প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যে কারণে ঘটনার তিন দিনও বিষয়টি এলাকায় তেমন জানাজানি হয়নি। মঙ্গলবার বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকেলে সংবাদকর্মীরা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত তুষারকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত