প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
শোকসভা অনুষ্ঠিত হলো জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মৃত্যুতে
সংবাদ দিগন্ত ||
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে বেলা ১১ টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়।আরো পড়ুন , সন্ধ্যার মধ্যে ঢাকায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাসক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।আলোচনা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে সভার শুরুতে এই মহিয়সী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত